সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।মামলায় শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাজমুল ইসলাম ও অভিনেত্রী শাওনকে গ্রেপ্তারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।পারভেজ আরও বলেন, নাজমুল ও শাওনসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলা করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সৎমা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু
ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটি কাটার গর্তে পড়ে রুমান হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার
মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) Read more

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?

এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ Read more

যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক
যশোরে ডায়াগনস্টিক সেন্টারের দালাল আটক

যশোরে বিষপান করা এক যুবকের চিকিৎসা ও পরীক্ষার নামে ৬ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ওলিয়ার রহমান নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন