সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় গিয়ে ফিরে আসেনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা কুটি মিয়া(৫০)। নিখোঁজ কুটি মিয়া দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্ল্যাহর ছেলে।স্থানীয় এলাকাবাসীর ধারণা ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত বা নিহত হয়েছেন।শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত কুটি মিয়া বাংলাদেশে ফিরে না আসায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারি চলছে। কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন,আমার স্বামী বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিল। এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর পাচ্ছি না। কোথায় আছেন তাও জানি না।দোয়ারাবাজার থানার ওসি বলেন,লোক মুখে শুনতেছি আর অনেকেই বলছেন,ভারতীয় খাসিয়াদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু আমরা এখনো তাঁর আহত কিংবা নিহত হওয়ার খবর পাইনি। ভারতে তিনি কী অবস্থায় আছেন,সেটাও আমাদের জানা নেই। তারা ছয়জন ভারতে ঢুকে পাঁচজন ফিরে এসেছেন, এটা জেনেছি।বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনের বেলা দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ছয় বাংলাদেশি ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় খাসিয়াদের বাগান থেকে সুপারি আনার জন্য প্রবেশ করেন। বিকালে ফেরার সময় সুপারি বস্তায় ভরেন তারা। ভারতীয় খাসিয়ারা তাদের দেখে ফেলায় তারা দৌড়ে পালিয়ে বাংলাদেশের আসার চেষ্টা করে পাঁচজন সীমান্ত পার হয়ে আসতে পারলেও কুটি মিয়ার আর ফেরা হয়নি। তবে তখন গুলির শব্দ শোনা যায়। কুটি মিয়া সেই গুলিতে আহত বা নিহত হয়ে থাকতে পারেন।পালিয়ে আসা ছয়জন হলেন,ময়না মিয়ার ছেলে ইসহাক মিয়া (৫০),মৃত এরাবুল্লাহর ছেলে আকবর আলী (৩১),আইয়ুব আলীর ছেলে হানিফ মিয়া (৩০), জরিফ উদ্দিন (৪৫),অজুদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫) ও মৃত চাঁন মিয়ার ছেলে সোনা মিয়া (৫৫)। তাদের মধ্যে খোকন মিয়া ও হানিফ মিয়ার বিরুদ্ধে বিজিবির চোরাকারবারি মামলা রয়েছে। কুটি মিয়া ও জরিফ উদ্দিনও চোরাকারবারি বলে জানা গেছে।এব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের বলেন, “গতকাল (১০ এপ্রিল) ছয়জন ভারতের অভ্যন্তরে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটারে দূরে গিয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঁচজন ফেরত এসেছেন একজন এখন পর্যন্ত আসতে পারেননি।“তবে আমরা জানতে পেরেছি,ভারতে সুপারি চুরি করতে গিয়েছিলেন তারা। সেখানে কী অবস্থায় তিনি রয়েছেন, সে বিষয়ের তথ্যের জন্য আমরা কাজ করছি।তিনি আর বলেন,আমরা যেটা জানতে পেরেছি, তাদের ছয়জনই চোরাকারবারি। তাদের মধ্যে দুজনের নামে বিজিবির মামলা রয়েছে। ভারত থেকে ফেরা পাঁচজনই পলাতক রয়েছেন। তাদের আটক করতে আমাদের অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা-মেয়েকে হত্যার কারণ জানালো আয়শা
মা-মেয়েকে হত্যার কারণ জানালো আয়শা

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা–পুলিশ। Read more

পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে ২ বছরের শিশু সাকিবের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর Read more

রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী Read more

ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প
ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প

ইরানের সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর Read more

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন Read more

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন