টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ উদ্দিন সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশীদ দেওহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যানজট এড়ানোর জন্য ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কের উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। অজ্ঞাত বাস, হেলপার-চালককে আটকের চেষ্টা চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া-মাটি পাঠালেন জামাই!
কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া-মাটি পাঠালেন জামাই!

কন্যাসন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে একটি প্যাকেটে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। এমন Read more

‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’
‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, সংস্কার Read more

যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল
যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল

রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তার মৃত্যুর খবর Read more

আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন