কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী ‘হাওর বীর সাবিকুল’ স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) সাবিকুলের দ্বিতীয় প্রয়াণ দিবসে ১৪ কিলোমিটার ম্যারাথন ও সাবিকুলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।শহীদ সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামে আবদুর রহিমের ছেলে সাবিকুল ইসলাম। তিনি এক ছেলে সন্তানের জনক।জানা যায়, ২০২৩ সালে ১০ জুলাই তিন বন্ধু মিলে ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক’ দেখতে বের হন। হঠাৎ সড়ক সংলগ্ন হাওরে শিশুসহ ৭ জন নিয়ে ডিঙি নৌকা ডুবে যায়। এসময় যাত্রীদের বাঁচাতে সড়কে বাইক রেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন সাবিকুল। দুই যাত্রীকে বাঁচিয়ে নিজেই পানিতে তলিয়ে মারা যান সাবিকুল।শহীদ সাবিকুল শুভানুধ্যায়ী আয়োজিত ১৪ কিলোমিটার ম্যারাথনে ৩০ জন নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হন হিমেল, দ্বিতীয় ইমন ও তৃতীয় হন রাব্বিল। বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মেডেল পড়িয়ে দেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম।এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তুষার সরকার, সমাজকর্মী আরাফাত রহমান, কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম এবং তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক Read more

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে কিশতোয়ারের ছাতরু Read more

চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে সোমবার (১৪ Read more

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: বিএনপি নেতা হাবিব 
জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না:  বিএনপি নেতা হাবিব 

'পাবনার আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামায়াতের কোনো ঈমাম নামাজ পড়াতে পারবে না' বলে হুশিয়ারি করেছেন বিএনপি Read more

ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন