টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। এতে পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় ৫০০ একর ফসলি জমি।ক্ষতির মুখে পড়েছেন উপজেলার গোগা, গোগা শান্তিপুর, বাইকোলা, গাজীর কায়বা, পাঁড়ের কায়বা, পাঁচকায়বা, ভবানীপুর ও রুদ্রপুরসহ ৮ গ্রামের মানুষ। বিশেষ করে এবছর ভারতীয় উজানের পানি ঢোকার কারণে আউশ ধান, পাট ও আমন বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয় কয়েকজন চাষী জানিয়েছেন, ভারতীয় ইছামতি সংলগ্ন খালমুখের বাঁধ কেটে রাখার কারণে বৃষ্টির পানির সাথে সাথে ইছামতী নদীর উজানের পানি প্রবেশ করে ঠেঙামারী ও আওয়ালী বিলের ডাঙ্গার পাট ও আউশ ধান তলিয়ে গেছে এবং বিলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা আরও জানান, ভারতীয় ইছামতির উজানের পানি বিলে প্রবেশ না করলে এসব ফসলের ক্ষতি হত না।চাষি জাকির হোসেন জানান, তার একবিঘা জমির পাট পানির কারণে নষ্ট হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার পাটের ফসলের ক্ষতি হয়েছে। এরকম অনেক চাষি আছেন, যাদের পাটের জমিতে এখন ৫ থেকে ৬ ফুট পানি জমে আছে।কায়বা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আল-আমিন জানিয়েছেন, এবছর আগাম বর্ষণের কারণে আমন ধানের ক্ষতি হয়নি। তবে ৫ হেক্টরের মতো আমনের বীজ তলা নষ্ট হয়েছে। এছাড়াও ৩৫ হেক্টরের মতো আউশ ধান ও ২০ হেক্টরের মতো পাট ফসলের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আমন ফসলের ক্ষতি না হলেও বিলে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে ঠেঙামারী বিলে ৫০০ একরের মতো জমিতে আমন চাষ না হওয়ার সম্ভাবনা রয়েছে।একটি সূত্র জানিয়েছেন, ইরি বোরো চাষের মুখে চাষিদের সুবিধার কথা মাথায় রেখে খালমুখের বাঁধ কেটে দেওয়া হয়েছিল। যা পরবর্তীতে আর বেঁধে দেওয়া হয়নি, যার ফলে এখন চাষীদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত Read more

বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী
বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সমালোচকদের Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

ভাঙনে হারিয়ে যাচ্ছে আশ্রায়ণের ঘর, মালামাল গোপনে বিক্রির অভিযোগ
ভাঙনে হারিয়ে যাচ্ছে আশ্রায়ণের ঘর, মালামাল গোপনে বিক্রির অভিযোগ

এক যুগেরও বেশি সময় আগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া গ্রামে ভূমি ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন