ঠাকুরগাঁও শহরের মাম হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে গলব্লাডার অপারেশনের পর জ্ঞান ফিরেনি রোগীর। এরপরে টানা ৫ দিন আইসিইউতে থাকার পর খায়রুল ইসলাম (৫০) নামে এক রোগী মারা গেছে।বুধবার(২৭ আগস্ট) ভোররাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরে মেডিকেলে মারা যান। অপারেশন ও চিকিৎসায় অবহেলায় জড়িত হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিচারের দাবি জানিয়েছেন রোগীর স্বজন ও প্রতিবেশীরা।খায়রুল ইসলাম সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপারা এলাকার বাসিন্দা।রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শহরের মাম হাসপাতালে গলব্লাডারের অপারেশন করেন খায়রুল ইসলাম। অপারেশন করেন ডা: রুহুল কুদ্দুস এবং ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা: আলিরেজা আলবুরানী। অপারেশনের পর ৯ ঘন্টা জ্ঞান না ফেরায় স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে গেলে কৌশলে দিনাজপুর মেডিকেলে রোগীকে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ৫ দিন আইসিইউতে থাকার পর বুধবার ভোরবেলা মারা যায় খায়রুল ইসলাম।রোগীর মেয়ে খুরশিদা জাহান খুশবু অভিযোগ করে জানান, ‘গলব্লাডার অপারেশন করতে সময় লাগে ২০-২৫ মিনিট। আমার বাবার সময় লেগেছে ঘন্টার উপর। এরপরে আর জ্ঞান ফিরেনি। পরেরদিন সকালবেলা পর্যন্ত বাবার জ্ঞান না ফেরায় একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করার পরও তারা কোনকিছু হয়নি বলে এড়িয়ে গেছে। ঘুমের ঔষধ বেশি হয়ে গেছে বলে তাদের শান্তনা দেওয়া হয়।’খুশবু আরও অভিযোগ করেন, ‘চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমার বাবাকে হারিয়েছি। আমি হাসপাতাল ও চিকিৎসকদের ছাড়বো না।’রোগীর প্রতিবেশীরা জানান, ‘সুস্থ্য একটা মানুষকে অপচিকিৎসার কারণে মৃত্যুরবরণ করতে হয়েছে। এটা এক ধরনের হত্যার শামিল। বেসরকারি হাসপাতালগুলো টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে, রোগীর কি হলো সেদিকে মোটেও নজর রাখে।’ এসব অপচিকিৎসার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান রোগীর স্বজন ও প্রতিবেশীরা।রোগীর ভাতিজা জানান, ‘এ্যানেসথেসিয়া অতিরিক্ত প্রয়োগ এবং অপারেশন পরবর্তী সময়ে রোগীর খেয়াল রাখেনি হাসপাতাল ও চিকিৎসকরা। অবহেলার কারণেই তিনি মারা গেছে। আমরা চাই এমনভাবে অপচিকিৎসার কারণে যেন কোন পরিবার তার স্বজন না হারায়।’মাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সফিউল আলম ভুট্টু বলেন, ‘অপারেশনের পর রোগীর পরবর্তী অবস্থা সন্তোষজনক ছিল না। চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে আইসিইউ সুবিধা না থাকায় দিনাজপুর মেডিকেলে রেফার্ড করে। রোগীর চিকিৎসায় তাদের কোন অবহেলা ছিল না।’এদিকে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা: আলিরেজা আলবুরানী বলেন, ‘আমাদের দিক থেকে কোন অবহেলা ছিল না। অপারেশনের পর আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। কিন্তু হটাৎ করেই রোগীর পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে দিনাজপুরে রেফার্ড করে দেয়।’যদিও এর আগে রেফার্ড করার দিন মাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সফিউল আলম ভুট্টু এবং ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা: আলিরেজা আলবুরানী দাবি করেছিলেন রোগীর কোন সমস্যা হবে না।এদিকে বুধবার বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে গ্রামের বাসায় নিয়ে আসার পর খায়রুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ারে আলম খান জানান, ‘এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে
তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম
অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই Read more

ফ্যাসিজম পুরোপুরি বিদায়ে একটি সুষ্ঠু নির্বাচন দরকার: শফিকুর রহমান
ফ্যাসিজম পুরোপুরি বিদায়ে একটি সুষ্ঠু নির্বাচন দরকার: শফিকুর রহমান

ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন