লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার তিন সন্তানের জনক, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।এলাকাবাসী জানান, গোলাম সারোয়ারের সঙ্গে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলেছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সারোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করেন। পরে তামান্না গোলাম সারোয়ারের প্রলোভনে পড়ে দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন। এর পর গোলাম সারোয়ারের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে রোববার রাত ৮টার দিকে তামান্নার বাড়িতে যান সারোয়ার। এ সময় তামান্নার জেঠার ঘরে দুজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেন।এ দিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগই আটক গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোক জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে চলছে উত্তেজনা। এ ঘটনাকে পুঁজি করে ৩ লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফাদফা করতে কাজ করছে বিএনপি কয়েকজন নেতা।রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দীন বলেন, কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন। ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে পুঁজি করে কেউ কোন ধরনের ঝামেলা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি

নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত Read more

মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী Read more

একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে Read more

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে Read more

নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১
নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১

নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার Read more

‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’
‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন