কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পিংকি নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া মাতামুহুরি ব্রিজের নিচে পিংকি নামের মেয়েটি গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।কিশোরীটি মাতামুহুরি নদীর পানিতে তলিয়ে যাওয়ার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। কিন্তু স্থানীয়রা মাতামুহুরি নদীর পানিতে উদ্ধার অভিযান চালিয়ে পিংকির খোঁজ পায়নি। এরপর চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অভিযানের পর তারা নিখোঁজ পিংকির মরদেহ উদ্ধার করে।চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, ‘চকরিয়া মাতামুহুরি নদীর পানিতে একজন কিশোরী তলিয়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’ এ সময় উদ্ধার অভিযানকে বেগবান করার জন্য চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।নিহত কিশোরী পিংকি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হাল কাকারা এলাকার আনোয়ার হোসেনের কন্যা। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত
লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার Read more

পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ পৌরসভা থেকে আওয়ামী লীগের দোসরদের প্রত্যাহার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনসহ স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার Read more

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন