চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মো. ওয়াছি আলম প্রঃ শান্ত (১৯) মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।জানা গেছে, চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, এই চক্রটি অনলাইনে কম মুল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকেন। চটকদার আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বহিরাগত কেউ মোটরসাইকেল ক্রয়ের আগ্রহ দেখালে কৌশলে তাদের মিরসরাইয়ে নিয়ে আসেন। মিরসরাইয়ে আসার পর গাড়ি দেখানোর নাম করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মারধর করে টাকাপয়সা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর পরস্পর যোগসাজশে সহায়তায় অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল ক্রয় করতে আসলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীকে আঘাত করে এবং সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী ৭ জনের নাম পূর্বক মিরসরাই থানায় অভিযোগ দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ভিকটিমের সনাক্তকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা অভিযোগটি স্বীকার করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত Read more

সাটুরিয়ায় অটোরিকশা-সিএনজি সংঘর্ষে নিহত ১
সাটুরিয়ায় অটোরিকশা-সিএনজি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় জেমস মিনাকী বাড়ৈই জয় (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। Read more

কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 
কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 

কিশোরগঞ্জ জেলা শহরের আসতে শুরু করেছে মৌসুমি ফল। আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন জাতের ফল। মৌসুমি এসব ফল নিয়ে মানুষের মধ্যে Read more

সেরদাং অভিযানে অভিযান, ৪৯৬ অবৈধ অভিবাসী আটক
সেরদাং অভিযানে অভিযান, ৪৯৬ অবৈধ অভিবাসী আটক

সেরদাং মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ, সুবাং জয়া সিটি কাউন্সিল (MBSJ) ও সাধারণ অপারেশন Read more

প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান
প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো: হিজবুল্লাহ প্রধান

যতক্ষণ ইসরায়েলি শত্রুর আগ্রাসন ও আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন