প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে ভরা কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্ক। এই পার্কের লেকে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। লেকের স্বচ্ছ পানিতে শত শত অতিথি পাখির ওড়াউড়িতে মুদ্ধ পার্কে আসা দর্শনার্থীরা। প্রতিবছরের মতো এবারো অতিথি পাখির আগমন ঘটেছে । তবে জলবায়ু ও পরিবেশের কারণে দিন দিন অতিথি পাখির আগমন কমে আসছে বলে মনে করছেন দর্শনার্থীরা।জানা গেছে, প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের শুরুর দিকে হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করলে উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং ও ভারত থেকে অতিথি পাখিগুলো উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে অগণন অতিথি পাখির আগমন ঘটে। বাংলাদেশের যেসব এলাকায় অতিথি পাখি আসে তার মধ্যে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক অন্যতম।সাফারি পার্ক সূত্রে জানা গেছে, প্রতিবছরের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে অতিথি পাখির আগমন ঘটে সাফারি পার্কে। তবে এবছর শীত বেশি হওয়ায় অতিথি পাখির আগমন ঘটেছে একটু কম। অতিথি পাখির আগমনও হয়েছে কম। অল্প পরিমাণ যা অতিথি পাখি এসেছে তাদের কলকাকলিতে মুখর কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কের আকাশ। অতিথি পাখিগুলো সাধারণত বিশ্রাম নেয় লেকের পানিতে। এসব অতিথি পাখি মূলত হাঁস জাতীয়।অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে ছুটে আসা অতিথি পাখির মধ্যে সরালি, পচার্ড, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারি হাঁস, জলকুক্কুট, খয়রা ও কামপাখি। এ ছাড়া মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দনিপিনটেল ও কান্ডেচড়া প্রভৃতি পাখিও মাঝে মধ্যে দেখা মেলে।পার্কে ঘুরতে আসা দর্শনার্থী উৎপল চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে এসেছি পরিবার নিয়ে। বাচ্চাদের স্কুল এখনো পুরোপুরি চালু হয়নি তাই পরিবার নিয়ে ঘুরেত এসেছি। এ সময়টাতে অতিথি পাখির আগমন হয় বলে পার্কে এসেছি। অতিথি পাখির ওড়াউড়ি দেখে মুগ্ধ হচ্ছি বেশ ভালোই লাগছে।ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘প্রতিবছরই পার্কের লেকে অতিথি পাখির আগমন ঘটে। এবারো অতিথি পাখি এসেছে। তবে আগের তুলনায় কম। অতিরিক্ত শীতের কারণে এবার অতিথি পাখি একটু কম আসছে। যা এসেছে তা পার্কের স্বচ্ছ লেকের পানিতে ঘুরে বেড়াচ্ছে।’তিনি আরো বলেন, ‘পার্কে আসা দর্শনার্থীরা যাতে অতিথি পাখিদের কোনো রকমের ডিল না ছুড়ে সেজন্য বলে দেওয়া হচ্ছে। পার্কের কর্মকর্তারাও এই ব্যাপারে সতর্ক রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক Read more

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান Read more

গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল
গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন