মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া কনে খাদিজা আক্তার রানীর হাতে সহযোগিতার অর্থ তুলে দেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।বৃহস্পতিবার(১০ জুলাই) শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভুষি পট্টি মহল্লায় নববধূ খাদিজার নানা প্রয়াত শ্রমিকদল নেতা রফিকুল ইসলামের বাড়িতে এই বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়। এসময় দলীয় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন, আরাফাত রহমান রবিউল, নাদিম আলী, বখতিয়ার হোসেন, শহিদুল ইসলাম, মাসুম ফকির, মিজান, বাবু, ছালাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।খাদিজার মা রুমা খাতুন আর্থিক সহযোগিতার মাধ্যমে মেয়ের বিয়ে সম্পন্ন হ‌ওয়ায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু বলেন, খাদিজা শিশু থাকাবস্থায় তার বাবা মায়ের ছাড়াছাড়ি হ‌ওয়ার পর থেকে মায়ের সাথে নানা বাড়িতেই থাকে। তার নানা রফিকুল ইসলাম সিরাজগঞ্জের একটি দলীয় প্রোগ্রাম শেষে বাড়িতে ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত খাদিজার মায়ের আর্থিক দুরাবস্থার কথা জানতে পেরে আমাদের মাধ্যমে তার বিয়েতে সহযোগিতা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ
সবজির বাজারে উত্তাপ বাড়িয়েছে কাঁচা মরিচ

সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিনের বৃষ্টির কারণে কমেছে মরিচের সরবরাহ। চাহিদার চেয়ে যোগান কম থাকায় Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ মিজান (৩৬) নামে একজন ভুয়া নৌবাহিনী পরিচয়দান কারীকে গ্রেফতার করা। এছাড়াও তার স্ত্রীকে Read more

বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল
বাকৃবির সবুজ ক‌্যাম্পা‌সে প্রাণ ফিরবে কাল

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন। আগামীকাল এই ছুটি শেষ হবে। ক্লাস ও Read more

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক
জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ Read more

চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন