ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরিশা ওই গ্রামের মাওলানা মো. নাজিম উদ্দিনের ছোট মেয়ে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায় শিশু আরিশা। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরা (৮) দাফন সম্পন্ন Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা
ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রবিবার (২৫ মে) দুপুর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন