জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, নিরাপত্তাবাহিনীর নজর এড়াতে তারা ব্যবহার করেছে ‘আল্পাইন কোয়েস্ট’ নামের একটি বিশেষ মোবাইল অ্যাপ। এই অ্যাপের সাহায্যে তারা পাইনের ঘন বন পেরিয়ে বৈসরনে প্রবেশ করে এবং পর্যটকদের ওপর হামলা চালায়।গত ২২ এপ্রিল সংঘটিত এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, যাঁদের মধ্যে ২৫ জনই ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। গোয়েন্দা সূত্র জানায়, হামলার পর জঙ্গিরা দ্রুতই পাইনবনের গভীরে লুকিয়ে পড়ে। হামলার ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও তাদের হদিস মেলেনি। জানা গেছে, হামলাকারীরা ছিল লশকর-ই-তৈয়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য। সংগঠনটির ‘ফ্যালকন স্কোয়াড’ ও ‘হিট স্কোয়াড’ এই ধরনের ‘হিট অ্যান্ড রান’ হামলায় বিশেষভাবে প্রশিক্ষিত। হামলার পর দ্রুত পাহাড় ও জঙ্গলে আত্মগোপনের কৌশলও তাদের শেখানো হয়।সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, এই মোবাইল অ্যাপ পাকিস্তানি সেনার সহায়তায় তৈরি এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে তা নিয়েও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদের। অ্যাপের মাধ্যমে জঙ্গলের ভিতরের পথ চিনে সহজেই চলাফেরা করতে সক্ষম হয় তারা, ফলে গোয়েন্দা নজরদারিও ফাঁকি দেওয়া সম্ভব হয়।সূত্রের খবর, আগামী জুলাইয়ে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। জঙ্গিগোষ্ঠীগুলির লক্ষ্য ছিল তার আগে কাশ্মীরে হামলা চালিয়ে পর্যটক এবং পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই পহেলগাঁওয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। সূত্র: আনন্দবাজার ডটকম 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই

আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ Read more

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন
সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: জয়নুল আবদিন

বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। আর সংস্কারও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের এবারের আসরে শুরুটা ভালো হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। Read more

নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Read more

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ (৪)। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন