নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় হাইকোর্টের বহালকৃত ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও স্থানীয়রা।শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে অংশ নিয়ে নিহদের পরিবাররের স্বজনরা ও স্থানীয় বাসিন্দারা অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের কাছে হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।স্বামী হত্যার বিচারের দাবী জানিয়ে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা আমাদের স্বজনদের হারিয়েছি ১১ বছর পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত খুনিদের ফাঁসি দেয়নি। বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের একটাই দাবি আমাদের ৭টা পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করা হোক। আইন উপদেষ্টার প্রতি আহ্বান আমরা সাতটা পরিবার কর্তা হারা হয়েছি। আমাদের অবস্থা বিবেচনা করে সুপ্রীম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটা নিষ্পত্তি করা হোক।নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুর বলেন, আমার স্বামীর হত্যাকান্ডের সময় আমার মেয়ে গর্ভে ছিল। এখন আমার মেয়ের বয়স ১১ বছর। অথচ এখন পর্যন্ত  আমার মেয়ে তার পিতা হত্যার বিচার পায়নি। উচ্চ আদালতে মামলা ঝুলে রয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার, নজরুলের ভাই সালাম, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, মিজানুর রহমান, আহসান উল্লাহ মাষ্টার, খালেক, জালাল উদ্দিন, হারুন, নাসির উদ্দিন ও মাও. সিহাবসহ প্রমূখ।উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নিহত তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীরা এবং আরেক নিহত আইনজীবী চন্দন কুমার সরকারসহ মোট ৭জন গুম হন। গুম হওয়ার ৩দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি হত্যা মামলা দায়ের করেন। যার বিচারিক প্রক্রিয়া বর্তমানে সুপ্রীম কোর্টে চলমান রয়েছে। হাইকোর্ট সংঘটিত হত্যার আসামীদের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছেন।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)

খেলাধুলাপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় রয়েছে জমজমাট সূচি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খেলা শুরু হলেও আন্তর্জাতিক Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের Read more

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর Read more

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু
৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) Read more

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন