পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোক পালনের অংশ হিসেবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, রাষ্ট্রীয় শোকের প্রথম দিনেই জাতীয় পতাকা উত্তোলনের বিধি উপেক্ষিত হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা ভূমি অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, ভূঞাপুর ফাযিল মাদরাসা, ঘাটান্দি হায়দার আলী উচ্চ বিদ্যালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী এটি বিধি লঙ্ঘন।এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, “জাতীয় পতাকার সঠিক মর্যাদা রক্ষা করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ধরনের গাফিলতি দুঃখজনক এবং রাষ্ট্রীয় শোক পালনের প্রতি চরম অবহেলা প্রকাশ করে।”তবে ব্যতিক্রমও রয়েছে। ভূঞাপুর উপজেলা প্রশাসন কার্যালয়, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যথাযথভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, যা প্রজ্ঞাপন অনুযায়ী সঠিক বিধিপালনের প্রতিফলন।এ বিষ‌য়ে উপজেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) মো. তা‌রিকুল ইসলাম ব‌লেন, পতাকা উত্তোলনের দায়িত্ব পালনকারী অফিস সহায়ক ভুলভাবে পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে আমি অফিসে ঢুকে বিষয়টি খেয়াল করি এবং সঠিকভাবে পতাকা উত্তোলন করা হয়। দায়িত্ব অবহেলার কারণে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।উল্লেখ্য, বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করবে। এই সময়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশও দেওয়া হয়েছে।এমআর/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি
তিউনিসকে উড়িয়ে শেষ ষোলোতে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এ জয়ে গ্রুপ ‘ডি’ থেকে নকআটউ পর্ব Read more

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের কর্মকর্তাগণ অভিযান চালিয়েছেন। এ সময় স্বাস্থ্য সেবার Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন