পার্বত্য জেলা  খাগড়াছড়ির রামগড়ে সরকারি অনুমোদন না থাকায় বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে নগদ ২লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড নজিরটিলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন রামগড় উপজেলা প্রশাসন। গোপন সংবাদের বিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মো: শামসু ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তিকে পৃথক দুই মামলায় ২ লাখ টাকা জরিমানা করেন রামগড় প্রশাসনের  ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন সরেজমিনে গিয়ে এই জরিমানা আদায় করেন।  তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্গন করে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে মো: শামসু ও বাবুল মিয়াকে পৃথক দুই মামলায় ১লাখ টাকা করে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা জেনে বুজে পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলন করছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে  অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে প্রতি বছর Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

জামালপুরে ডিভাইস ব্যবহার করায় ৫ জনের কারাদণ্ড
জামালপুরে ডিভাইস ব্যবহার করায় ৫ জনের কারাদণ্ড

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষায় ডিভাইস ব্যাবহার করায় ৫জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে ৫জন Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।গতকাল Read more

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন