নরসিংদীর মনোহরদী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্ট্রোক জনিত কারনে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১০.৩০ এর দিকে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণকারী শিক্ষকের নাম মো: এনামুল হক (৫৩)। তিনি উপজেলার বড় চাপা ইউনিয়নের আলোয়াকান্দী গ্রামের মৃত আইনাল হকের ছেলে। তিনি চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত শিক্ষাদান করে আসছিলেন।চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন ঘটনার বর্ননায় জানান, সকালে এস এস সি পরীক্ষা শুরু হবার একটি রুমে যথারিতি দায়িত্ব পালন করছিলেন এনামুল স্যার। হঠাৎ শ্রেনীকক্ষে হাটার সময় তিনি মাথা ঘুরে ফ্লোরে পরে যান। পরে অবস্থা বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ বিষয়ে মনোরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এক শোক বার্তায় বলেন, স্ট্রোকজনিত কারনে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরনকারী শিক্ষকের পরিবারের প্রতি সমবেদন জানায়। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়
নাইজেরিয়ায় সন্তান জম্ম দিতে গিয়ে প্রতি ৭ মিনিটে একজন নারী মারা যায়

নাফিজা সালাহু, ২৪ বছর বয়সী এই তরুণী এতটাই সংকটপন্ন অবস্থায় ছিলেন যে, তিনি নাইজেরিয়ায় আরেকটি পরিসংখ্যানের অংশ হয়ে উঠতে যাচ্ছিলেন। Read more

রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা
রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ Read more

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে বেশ কিছু Read more

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার

কুয়াকাটার কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন