শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে তাঁদের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ১০৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি-ধামকি, মিথ্যা মামলা দায়ের এবং হলত্যাগে বাধ্য করার মতো অভিযোগ ওঠে। এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ৯ জন শিক্ষককে তদন্ত চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রাপ্ত শিক্ষকরা হলেন, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ,  অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক বেগ, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, অধ্যাপক ড. মোহাম্মদ আলী, কীটতত্ত্ব বিভাগ, অধ্যাপক ড. নুরজাহান বেগম, কৃষি রসায়ন বিভাগ, অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ, অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, কীটতত্ত্ব বিভাগ, অধ্যাপক ড. অশোক কুমার ঘোষ, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ, অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত, মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ, অধ্যাপক ড. মো: সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং Read more

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম Read more

ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর Read more

নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয় পেয়েছেন। মঙ্গলবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন