ইউক্রেনীয় প্রেসিডেন্ট ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ফের ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য মি. জেলেনস্কিই দায়ী। এছাড়াও ট্রাম্প রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে জেলেনস্কির মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়েছিলো। কিন্তু ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘জেলেনস্কির এ বক্তব্য রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি অর্জনকে আরও কঠিন করে তুলবে।’ এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।তিনি আরও বলেন,  ‘কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না।  তিনি যদি ক্রিমিয়া চান, তাহলে এগারো বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনও গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি?’ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে তিরস্কার করে বলেন,  তিনি তার দেশে হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা করছেন এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা ‘একটি চুক্তির খুব কাছাকাছি’।মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘জেলেনস্কির এরকম উস্কানিমূলক বক্তব্য এই যুদ্ধের নিষ্পত্তি করা এত কঠিন করে তোলে। তার গর্ব করার কিছু নেই!’এর আগে, গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না। তিনি বলেছেন, ‘এখানে কথা বলার কিছু নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ

অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৫৭৩ জন রোগী হাসপাতালে Read more

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল রবিবারই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ Read more

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

আশালঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু পুঁজি
আশালঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু পুঁজি

২৯ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক আশালঙ্কা যখন লড়াই চালিয়ে গেছেন অপর প্রান্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন