নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আক্তার (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম (৩২)। তাঁদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভাওর গ্রামের সাদাপাড়া এলাকায়।স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের জমদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সংসারে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকেলে স্বামীর বাড়িতে প্রথম বিষ পান করেন ফাতেমা। এরপর একই সময়ে তাঁর স্বামী রহিমও বিষ পান করেন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ফাতেমা।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা
টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার (১৮ই জুন) Read more

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা Read more

ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত
ট্রায়ালে সাফল্য পাওয়া রাশিয়ার ক্যান্সারের টিকা ব্যবহারের জন্য প্রস্তুত

রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Read more

ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট Read more

নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১
নাটোরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন