নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে হকার্স মার্কেটের ব্যবসায়িদের আয়োজনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার। লিখিত বক্তব্যে বলা হয়, ২১ বছর ধরে তারা ব্যবসা করে আসছে। নড়াইল শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মান কাজ শুরু হলে ব্যবসায়িরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ি প্রতিষ্ঠান সরিয়ে নেন। সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নিকট পুনঃবাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে জানান এ কাজ শেষ হলে রাস্তার পার্শ্বে  হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট  জায়গা যদি থাকে তাহলে সেখানে ক্ষতিগ্রস্থ দোকানীদের পুনঃবাসন করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা নির্মান কাজ শেষ হওয়ার পর নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে। জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন মহল থেকে নিয়মিত চাপ প্রয়োগ করছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা পরিচালনা করতো বর্তমানেও তারা ব্যাবসা করছে। এখানে কোন প্রকার অর্থের বিনিময়ে কাউকে কোন দোকান ঘর দেয়া হয়নি। অর্থ আত্মসাতের বিষয়ে সে সব অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ মার্কেট উচ্ছেদ করলে এ মার্কেটের হত দরিদ্র ব্যবসায়িরা তাদের পরিবারের সদস্যরা ও মার্কেট সংশ্লিষ্ট কর্মচারিদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। এ মার্কেটের দ্বারা জনসাধারনের কোনো ক্ষতি সাধন হচ্ছে না। সেহেতু উক্ত মার্কেট রক্ষার্থে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়।এ সময় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িগণ, বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি
চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও Read more

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি
ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার Read more

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা
হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে, হজযাত্রীদের ফিরতি যাত্রাসহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের Read more

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন