দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) এবং গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। একিন আলী পেশায় চায়ের দোকানি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বিরামপুর অভিমুখ থেকে জয়নগর বাজারের দিকে যাচ্ছিলেন একিন আলী। খড়িবোঝাই ভ্যানে করে নিজ দোকানের উদ্দেশে রওনা হন তিনি। জয়নগর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই একিন আলী মারা যান।
আহত ভ্যানচালক আইয়ুব আলীকে স্থানীয়রা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়।
ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও Read more

জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন
জুলাইয়ে সড়কে প্রাণ হারিয়েছেন ৫২০ জন

সারাদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১ হাজার ৩৫৬ আহত হয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর
১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত শনির আখড়ার ইউটার্ন খুলছে ১৬ ডিসেম্বর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শনির আখড়া রায়েরবাগের মধ্যেস্থানে ১৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত ইউটার্ন প্রকল্প যানবাহন চলাচলের জন্য ১৬ ডিসেম্বর  খুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন