দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ এপ্রিল/২৫) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। সঞ্চালন করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ,  সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব, সাংবাদিক ঐক্য ফোরামের সুপক রঞ্জন উকিল, মতিউর রহমান খান, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান, জনি হামিদ প্রমুখ। এছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান
তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান

দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আঞ্চলিক আন্ত:জেলা চ্যালেঞ্জ কাপ ও আন্ত:জেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে Read more

সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর ঘিরে দলে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দলীয় Read more

মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার
মাগুরায় কলা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) Read more

গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন