ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে হামলার সঙ্গে যারা জড়িত তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।কাশ্মিরে এ ধরনের হামলা হলে সাধারণত পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এবার পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে রাজনাথ সিং সরাসরি কিছু বলেননি। তবে তিনি জানান, হামলার পরিকল্পনা যারা সাজিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। যাদের প্রায় সবাই হিন্দু পর্যটক। নিহতদের মধ্যে স্থানীয় এক মুসলিম যুবকও আছেন। তিনি সেখানে ঘোড়ার ওপর মানুষ চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।রাজনাথ সিং বলেন, “পাহালগামে কাপুরষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে… অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই।”পাহালগামের যে স্থানে হামলা হয়েছে সেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পাহাড়ের ওপর অবস্থিত ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায়। গতকাল সকালে সেখানে পর্যটকদের একটি দল যায়। এরপরই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা Read more

বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাঁশখালীতে প্রায় এক মাস ধরে ওয়াহিদুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। ওয়াহিদ উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের Read more

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান
পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

মনির খান। চলমান সময়ে সংগীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন Read more

যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার Read more

কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের
কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসির Read more

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন