কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব মঞ্চ।বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা কুয়েট আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, “কুয়েট ভিসি চাই কী, দালালি আর গোলামী”, “দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না”, “দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ।”মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মোরসালিন আহমেদ বলেন,“কুয়েটের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক জুলুম চালাচ্ছেন। আমাদের ভাইয়েরা সেখানে ন্যায্য দাবিতে আন্দোলন করছে, অথচ তাদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ দাবি করছি।”এসময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ইরফান বিন হাবিব বলেন,“ড. মাছুদের নেতৃত্বে কুয়েট প্রশাসন পুরোপুরি স্বৈরাচারী আচরণ করছে। ছাত্র রাজনীতির নামে একটি পক্ষকে বিশেষ সুবিধা দিয়ে বাকিদের দমন করার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এমন পক্ষপাতদুষ্ট, দমনমূলক প্রশাসনের নেতৃত্বে একজন উপাচার্যের আর কুয়েট ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নেই। তিনি শিক্ষার্থীদের আস্থার জায়গা হারিয়েছেন। তার অবিলম্বে পদত্যাগ করতে হবে।”উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে একের পর এক বিক্ষোভ, হল বন্ধ, শিক্ষার্থীদের বহিষ্কার এবং সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।বর্তমানে কুয়েটের পরিস্থিতি থমথমে। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে।আজ বুধবার (১৪ জানুয়ারি) Read more

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন Read more

প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব
হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) Read more

বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন