ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। মার্কিন মুল্লুক ছাড়াও কানাডা ও ইতালির দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন। এবার সেই প্রতিযোগিতায় শামিল হচ্ছে আরও একটি বাংলাদেশি ছবি। আগামী ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের প্রবাসীরা দেখতে পাবেন সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।     বিদেশের মাটিতে জংলি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজিব সপ্তক। থিয়েটারের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা ও আবেগ মেশানো গল্পের চলচ্চিত্র জংলি। সব মিলিয়ে, বিদেশের ৪০টি হলে মুক্তি পাচ্ছে এটি।সজিব সপ্তক বলেন, ‘বেশ আগে থেকেই আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। দর্শকের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। আমার মনে হয় ছবিটি এখান থেকে বেশ বড় অঙ্কের আয় করতে পারবে।’সিনেমাটির নির্মাতা এম রাহিম বলেন, “বিদেশের মাটিতে একসঙ্গে ৪০টি হলে মুক্তি পেতে যাচ্ছে আমাদের ছবি। এটা অনেক বড় ব্যাপার। বিদেশে বাংলা ছবির একটা বাজার তৈরি হয়েছে আগেই। ‘জংলি’ সেই বাজারকে আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস।”প্রসঙ্গত, জংলি চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সোহেল খান, নৈঋতা হাসিন রৌদ্রময়ী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ।অন্যদিকে, বরবাদ চলচ্চিত্রে ঢালিউড সুপারস্টার শাকিবের নায়িকা টলিউডের ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেব প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে টলিউডের নুসরাত জাহানকে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে এপি এন্টারটেইনমেন্ট।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন
রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন

বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসএএফই প্লাস টু (পরিচ্ছন্ন রান্নার জ্বালানি) যৌথ কর্মসূচির জন্য ২.৯ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সুইডেন সরকার।সুইডিশ সরকা‌রের Read more

যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন
যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন