খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর চৌগাছা মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ভিসি মাসুদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, দালাল ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট একশন, কুয়েট তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এক, দুই, তিন, চার ভিসি মাসুদ তুই গদি ছাড়, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, স্বৈরাচারের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, এই মুহূর্তে খবর এলো কুয়েট ভিসি পালিয়ে গেল, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক একশন, দিল্লি না খুলনা? খুলনা-খুলনা, আপস না সংগ্রাম? সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনের পরে আমরা কুয়েটের উপাচার্য মাসুদের মতো একজন স্বৈরাচার চাই না। কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। যারা এক সময় জুলাই আন্দোলনের সৈনিক ছিল, আজ তারাই অধিকার আদায়ে অনশন করতে বাধ্য হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তারা না খেয়ে দিন পার করছে। কিন্তু তাদের পক্ষে উপাচার্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এরকম উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। অবিলম্বে এরকম উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যদি আপনি আমাদের ভাইদের দাবি মেনে নিয়ে পদত্যাগ না করেন তাহলে আমরা মার্চ ফর কুয়েট কর্মসূচি গ্রহন করব। শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করে আরও বলেন, উপাচার্যকে অপসারণ না করা হলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে
ভিড়ের মাঝেও সুস্থ থাকতে যেসব সতর্কতা মানতে হবে

বাসে হাতল ধরেছেন, লিফটের বোতাম চাপছেন, শপিং মলে ঘুরছেন পাবলিক জায়গায় আমরা প্রতিদিনই অসংখ্য অদৃশ্য জীবাণুর সংস্পর্শে আসছি। সব জায়গা Read more

বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিজয়নগরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার  পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা Read more

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে এক পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন