বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। গুরুত্বপূর্ণ এই সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক চিকিৎসকই বিয়ের আগে কিছু নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন। একে বলা হয় Premarital Medical Check-Up বা বিয়ের পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা। এই পরীক্ষা কেবল দাম্পত্য জীবনের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো মানে কাউকে সন্দেহ করা নয়, বরং এটি ভালোবাসা ও সম্পর্কের প্রতি দায়িত্বশীলতার একটি প্রতীক। দাম্পত্য জীবনের শুরুতেই যদি স্বচ্ছতা, সচেতনতা ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা যায়, তবে ভবিষ্যৎ সম্পর্ক হবে আরও দৃঢ় ও সুখকর।যে কারণে দরকার বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা: বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর মাধ্যমে- সংক্রামক ও যৌনবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হয়, বংশগত রোগ সম্পর্কে আগেভাগেই ধারণা পাওয়া যায়, সন্তান নেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়, মানসিকভাবে দুজনই সজাগ ও সচেতন থাকতে পারেন এবং সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, স্বচ্ছতা ও সুস্থতার ভিত্তিতে।বিয়ের আগে করতে হবে ৭টি গুরুত্বপূর্ণ টেস্ট। সেগুলো হলো:১) হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস: এ টেস্টের মাধ্যমে জানা যায়, কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না। বর ও কনে দুজনেই যদি এই রোগের বাহক হন, তবে সন্তানের মধ্যে মারাত্মক রক্তজনিত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।২) ব্লাড গ্রুপিং ও Rh টাইপিং: দুজনের রক্তের গ্রুপ ও Rh ফ্যাক্টর জানা জরুরি। কারণ, মা Rh-নেগেটিভ এবং বাবা Rh-পজিটিভ হলে অনাগত সন্তানের মধ্যে মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তবে আগেভাগে এই তথ্য জানা থাকলে চিকিৎসার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব।৩) যৌনবাহিত রোগের টেস্ট (HIV, হেপাটাইটিস B ও C, সিফিলিস): এসব রোগ যৌন সম্পর্ক ও রক্তের মাধ্যমে ছড়ায়। বিয়ের আগে পরীক্ষা করিয়ে জানা গেলে চিকিৎসা নিয়ে উভয়েই নিরাপদ থাকতে পারেন এবং ভবিষ্যৎ সন্তানের সংক্রমণও ঠেকানো যায়।৪) বন্ধ্যত্ব সংক্রান্ত পরীক্ষা: দুজনেরই সন্তান ধারণে সক্ষমতা আছে কি না, তা জানা গুরুত্বপূর্ণ। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা এবং নারীর ক্ষেত্রে হরমোন পরীক্ষা ও আলট্রাসনোগ্রাফি করিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।৫) বংশগত রোগের স্ক্রিনিং: বিশেষ করে আত্মীয়ের সঙ্গে বিয়ের ক্ষেত্রে বংশগত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। তাই জিনগত রোগ স্ক্রিনিং জরুরি।৬) দীর্ঘমেয়াদি রোগের পরীক্ষা (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড): এই ধরনের রোগ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, যা ভবিষ্যৎ দাম্পত্য জীবনে সহায়ক।৭) মানসিক স্বাস্থ্য মূল্যায়ন: সিজোফ্রেনিয়া, বিষণ্ণতা বা বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক রোগ যদি থাকে, তাহলে বিয়ের আগে তা চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া উচিত। কারণ, মানসিক সুস্থতা ছাড়া সুস্থ সম্পর্ক গড়ে তোলা কঠিন।প্রি-ম্যারিটাল চেকআপের ধাপ:১) ডাক্তারের সঙ্গে পরামর্শ : পারিবারিক ইতিহাস ও স্বাস্থ্যগত তথ্য শেয়ার করা হয় ২. শারীরিক পরীক্ষা : উচ্চতা, ওজন, রক্তচাপ ইত্যাদি মাপা হয় ৩. ল্যাব টেস্ট : উল্লিখিত সাতটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হয় ৪. জিনগত রোগ স্ক্রিনিং : থ্যালাসেমিয়ার মতো রোগ শনাক্ত করা হয় ৫. রিপোর্ট বিশ্লেষণ ও পরামর্শ : রিপোর্ট দেখে ডাক্তার ভবিষ্যতের করণীয় নির্ধারণ করেনএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে Read more

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে Read more

কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি Read more

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরন পর্যালোচনা এবং শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত Read more

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন