বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জারি করা হয়েছিল, তার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।এছাড়াও আদালত জানতে চেয়েছেন, আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপকারী এই অফিস আদেশটি কেন বেআইনি ঘোষণা করা হবে না — এ মর্মে রুল জারি করেছেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রসঙ্গত, ৯ এপ্রিল জারি করা ডিএমপি’র এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলাগুলোর অধিকাংশে এজাহারনামীয় আসামির সংখ্যা অনেক। এসব মামলায় তদন্তে পাওয়া বা এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে যথাযথ প্রমাণসহ (যেমন ভিকটিম বা প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ভিডিও বা অডিও ফুটেজ, স্থিরচিত্র, কললিস্ট ইত্যাদি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশও দেওয়া হয় আদেশে।আদালতের এ আদেশে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত উক্ত নির্দেশনা আপাতত কার্যকর থাকছে না। স্থগিতাদেশের ফলে আদেশটির কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থবির থাকবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস
কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের Read more

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম আকাশ হোসেন (২০)। এ ঘটনায় সোহান হোসেন (১৫) Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী
দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী

দেশের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই ভারত বিদেশি নাগরিকদের পুশ ইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন