নীলফামারীর ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদে মো. সাজু ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে এই ঘটনাটি ঘটে। নিহত সাজু ইসলাম ওই এলাকার মমিনুর রহমানের তৃতীয় ছেলে। তিনি ডোমার ফার্মহাটে মোবাইল সার্ভিসিং এর দোকান করতেন।মসজিদের ইমাম ও স্থানীয়রা জানান, ‘ফজরের নামাজের পর অন্যান্য সময়ের মতোই সাজু মসজিদের ভেতরে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ সে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন। এঘনায় আমরা সবাই হতবাক হয়ে যাই।’পাটোয়ারী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব জানান, সাজু ছিলো এলাকার মধ্যে সব থেকে ভদ্র, নম্র এবং প্রকৃত অর্থেই একজন আল্লাহভীরু তরুণ। এমন একটি পরিপূর্ণ আমলী জীবন এবং মসজিদের ভেতর মৃত্যু এটি নিশ্চয়ই তার সৌভাগ্য। এমন মৃত্যু আল্লাহ যাকে দেন, তিনি অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা।প্রতিবেশী শাকিল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় সাজুর মতো ছেলে আর একটাও নেই। ভদ্রতার শীর্ষে ছিলো সে। পাঁচ ওয়াক্ত নামাজ তো ছিলোই, পাশাপাশি তাহাজ্জুদের নামাজও নিয়মিত আদায় করতো। তার জীবনের লক্ষ্য ছিল মসজিদ কেন্দ্রিক। অল্প সময়ের জীবনে যতটুকু সাধ্য তার সবটাই আল্লাহর পথে ব্যয় করেছে সে। মসজিদের বাইরে সে ছোট পরিসরে ফার্মহাটে একটি ব্যবসাও করতো। তাকে নিয়ে ভালো গুণের তালিকা বলতে গেলে শেষ করা যাবে না।’মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শত শত মানুষ-স্বজন, প্রতিবেশী, বন্ধু আর শুভাকাঙ্ক্ষী। সবার চোখে ছিল অশ্রু, কণ্ঠে দোয়া আর মনে গভীর শোক। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি জানান।’সাজুর এভাবে মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুকে ‘সৌভাগ্যের মৃত্যু’ হিসেবে উল্লেখ করছেন অনেকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক Read more

ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা
ঋণের বোঝায় সন্তান বিক্রির সিদ্ধান্তে শরীয়তপুরের এক অসহায় মা

অভাব-অনটন আর ঋণের পাহাড়চাপ, সেইসাথে দেনাদারদের লাগাতার হুমকি—সবকিছু মিলিয়ে চরম সংকটে পড়েছেন শরীয়তপুরের জান্নাতুল ফেরদৌস নামের এক অসহায় মা। সংসারের Read more

১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

মনোনয়ন দেবে জাতীয় পার্টি, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়
মনোনয়ন দেবে জাতীয় পার্টি, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন দেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন