নরসিংদীতে ০৫ আগষ্টের পর বাড়ি থেকে পালিয়ে আত্নগোপনে থাকা এক সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী ভাইকে দেখতে বাড়িতে আসলে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।নিহত ছাত্রলীগ নেতার নাম আমির হোসেন সরকার  (৩০)। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। নিহত আমির আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক।পরিবারের বরাতে জানা যায়, বাড়ির পাশেই আমিরকে ভাইকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। পরে স্পিডবোটে করে আমিরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) সাংবাদিকদের বলেন, “আমির ভাই ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালেশিয়া থেকে দেশে আসেন। তাকে ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন আমির ভাই।দুপুরে আমির ভাই ও রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন সেখানে ছিলেন।”মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে স্থানীয়  বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোন বন্ধ করে পালাতক রয়েছে বলে জানা গেছে।নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার
জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. Read more

জ্বলছে তামাক চুল্লি, পুড়ছে কাঠ: বিষাক্ত নিকোটিনে বিপর্যস্ত পরিবেশ
জ্বলছে তামাক চুল্লি, পুড়ছে কাঠ: বিষাক্ত নিকোটিনে বিপর্যস্ত পরিবেশ

বন ও পরিবেশ আইনের তোয়াক্কা না করেই ফরিদপুরের আলফাডাঙ্গায় দেদারসে জ্বলছে তামাকচুল্লি। স্থানীয় সংরক্ষিত ও অশ্রেণিভুক্ত বনাঞ্চলের বৃক্ষনিধন এবং কৃষকের Read more

ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন