গাজীপুরর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।সাবেক মন্ত্রী ডাক্তার দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক, এডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দার তাদের শ্যূন এরেষ্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার চাই।এদিকে, আলোচিত এসব বন্দি আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপি পন্থী আইনজীবীরা। এসময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত
বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।ইসহাক দারের Read more

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত
দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় গুরুতর আহত হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। আহত দুই শিক্ষার্থী হলেন, আয়মান সরকার রাজিত (২০) ও Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অফিস/বিভাগে ৮টি পদে ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন