পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।প্রতিবেদনে বলা হয়, সোমবার পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।পাঞ্জাব পুলিশ জানায়, মিয়াঁওয়ালি জেলার মাকরওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে কমপক্ষে ১০ জন সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে আরও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।মিয়াঁওয়ালি জেলার পুলিশ সুপার (ডিপিও) আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের আরপিও শাহজাদ আসিফ খানের নেতৃত্বে এই অভিযানে ২০-৩০ জন জঙ্গির উপস্থিতির খবরের ভিত্তিতে দুদিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ এবং জঙ্গিদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য হতাহত হয়নি। তবে এক স্থানীয় ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়।অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানে নিহত হয়েছেন জঙ্গি নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। তিনি বহু সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর “মোস্ট ওয়ান্টেড” তালিকায় ছিলেন।আইএসপিআর জানিয়েছে, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে সন্দেহে সেখানে আরও অভিযান চালানো হচ্ছে।প্রসঙ্গত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ২০০৭ সাল থেকে পাকিস্তানে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ Read more

‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা
ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত কক্সবাজারের গভীর সমুদ্র পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার হচ্ছে দেশীয় পণ্য ও নির্মাণ সামগ্রী।তথ্য Read more

টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন