যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুত।পুতিন বলেছেন, শনিবার ৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। রুশ রাষ্ট্রীয় টিভির একজন প্রতিবেদককে পুতিন বলেছেন, ‘মস্কো যেকোনো শান্তি উদ্যোগের জন্য উন্মুক্ত এবং কিয়েভের কাছ থেকেও একই প্রত্যাশা করে।’পুতিন বলেন, ‘আমাদের সর্বদা যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, যে কারণে আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে এসেছি।’বেসামরিক লক্ষ্যবস্তুতে জেলেনস্কির প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সাবধানতার সঙ্গে বিবেচনার বিষয়, সম্ভবত দ্বিপাক্ষিকভাবেও। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। ’পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে নিশ্চিত করেন, পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক লক্ষ্যবস্তু রক্ষার জন্য যুদ্ধবিরতি ৩০ দিন বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন বলেছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে Read more

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও ১ লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। Read more

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা Read more

শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন