ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ২৫০ জনে পৌঁছেছে।গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৮৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৪০ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ৬২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৬৪ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী Read more

নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। Read more

শাপলা কলিসহ চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি
শাপলা কলিসহ চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপি

শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (গ৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনে কমিশনের জ্যেষ্ঠ সচিব Read more

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার
ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে কাতার। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি।কাতারের পররাষ্ট্র Read more

কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন