আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।আবহাওয়ার এ পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এই তিন অঞ্চলে সাময়িক ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।তিনি বলেন, হঠাৎ দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ে নদী ও আশপাশের এলাকায় অবস্থান করা ব্যক্তি ও নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে।সাধারণ জনগণ, বিশেষ করে নদীপথে চলাচলকারী ও নৌযান পরিচালনাকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরবর্তী নির্দেশনা এবং সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আ. লীগের দুই নেতা গ্রেফতার
মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আ. লীগের দুই নেতা গ্রেফতার

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার Read more

গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল
গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল

গাজামুখী ত্রাণ নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইসরায়েল সোমবার জানিয়েছে। যাদের Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’
‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন Read more

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন