আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি।এনসিপির নেতারা বলেন, ‘আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে।বিএনপিকে উদ্দেশ করে এনসিপি নেতারা জানান, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে।এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের।সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নাগরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদাইর গ্রামে রুমা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে তাঁর শ্বশুরবাড়ি Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য বাজার মনিটরিং করেছেন বরিশাল ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) দুপুরের Read more

ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক
ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি ঢাকা Read more

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন