ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।এসময় জেলা প্রশাসক বলেন, এসব আইটিভিত্তিক উপকরণ প্রথমত আমরা চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। এর দুইটি লক্ষ্য ও উদ্দেশ্য আছে; একটি হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করা। দ্বিতীয় হচ্ছে, তাদেরকে অনুপ্রাণিত করা। চরাঞ্চালের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সবসময় বিশেষ দৃষ্টি আছে বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া টেলিভিশন, দুইটি ল্যাপটপ ও পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল ঘড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ১৪ জন সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।এরআগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আলফাডাঙ্গা কোয়ালিটি স্কুলের একটি আধুনিক ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন Read more

কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা
কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন Read more

বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন Read more

অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে গ্রেনেড, মাইন, দেশী-বিদেশী অস্ত্র, গুলি Read more

ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন