চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এমনই এক নকশা বহির্ভূত স্থাপনা। চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা এসএস খালেদ সড়কে নির্মিত ১৪ তলা ভবনের বিরুদ্ধে সোমবার (২১ এপ্রিল) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।স্বপ্নের ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি এসএস খালেদ সড়কে প্রায় ৩০ কাঠার একটি জমিতে এই বহুতল ভবন নির্মাণ করে। সিডিএ থেকে প্রাপ্ত নকশা অনুমোদনে ছিলো ৬০ শতাংশ জায়গা খালি রেখে ভবন নির্মাণ এবং পাহাড়ের প্রাকৃতিক গঠন রক্ষার বাধ্যবাধকতা। কিন্তু মালিকপক্ষ টিনের বেষ্টনি দিয়ে পুরো জমি ঘিরে গোপনে পাহাড় কেটে এবং পুরো প্লটজুড়ে নির্মাণকাজ শুরু করে। এতে করে একদিকে যেমন সিডিএর নীতিমালা লঙ্ঘিত হয়, অন্যদিকে হুমকির মুখে পড়ে পাহাড়ি ইকোসিস্টেম।পরিবেশ ও নির্মাণ শর্ত লঙ্ঘনের অভিযোগে সিডিএ ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়। কিন্তু মালিকপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে একটি স্থগিতাদেশ এনে কাজ চালিয়ে যেতে থাকে। পরে, ২০ এপ্রিল আদালত তাদের আবেদন খারিজ করে দিলে ২১ এপ্রিল সিডিএ অভিযানে নামে।অভিযানে উপস্থিত সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, “আমরা তদন্তে দেখতে পাই যে, অনুমোদনের কোনো শর্ত মানা হয়নি। পুরো জমি দখল করে পাহাড় কেটে অবৈধভাবে ভবন নির্মাণের চেষ্টা চলছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।”বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী, পাহাড় কাটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধের জন্য অনধিক ১০ লাখ টাকা জরিমানা এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। তাছাড়া, সিডিএ বিল্ডিং কোড অনুসারে অনুমোদিত নকশার বাইরে যেকোনো স্থাপনা নির্মাণ সরাসরি উচ্ছেদযোগ্য।পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা আশঙ্কা প্রকাশ করে জানান, পাহাড় কাটার ফলে ভূগর্ভস্থ পানি প্রবাহে বিঘ্ন ঘটে, ভূমির ধারণ ক্ষমতা কমে যায় এবং বর্ষায় ভূমিধসের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। অতীতেও নগরীর লালখান বাজার, মতিঝর্ণা, বায়েজিদ, চকবাজার এলাকায় পাহাড় ধসের কারণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।চট্টগ্রামে ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণের ক্ষেত্রে এক ধরনের ‘অদৃশ্য প্রভাবশালী চক্র’ কাজ করছে বলে অভিযোগ অনেকের। এদের ছত্রছায়ায় নিয়মনীতি লঙ্ঘন করে পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ হয়, আর আইনি প্রক্রিয়াকে দীর্ঘ করে সময় ক্ষেপণ করে কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।সিডিএর কর্মকর্তারা জানিয়েছেন, নকশা বহির্ভূত যেকোনো ভবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি উচ্চ আদালতের রায় কার্যকরে তাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা Read more

নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। Read more

সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত Read more

ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ
ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন