নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত কায়ছার ইমরান বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কায়সার ইমরান ওরফে বাবুল তার ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের সাথে যৌথ একটি সেচ পাম্প নিয়ে বিরোধ ছিল। ওই পাম্পের তার কিছু আবাদি ফসলি জমি আছে। এসব জমিতে নিয়মিত পানিও দিত না তারা। এছাড়াও সেচ পাম্পের আয়ের অংশ বাবুলকে দেওয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ প্রায়ই মীমাংসার চেষ্টাও করেন। এনে রবিবার এশার নামাজের সময় বাবুল তার ভাই ভাতিজাদের সাথে আলোচনায় বসলে এক পর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে কায়সার ইমরান বাবুল মৃত্যুবরণ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতলের রিপোর্টের তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, মূলত রতন তার ছেলে ও কামালের দুই ছেলেকে ইন্ধন দিলে তারা চাচার ওপর হামলা চালায়। তাদের মারধরে বাবুল তার বাবার ঘরে গিয়ে ওঠে। কিন্তু সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেইসাথে এই হামলার মূল ইন্ধনদাতা নিহতের ভাই রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, নিহত বাবুল ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় স্ত্রী আসার পর থেকেই নির্যাতনের শিকার হনুফা, রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য
দ্বিতীয় স্ত্রী আসার পর থেকেই নির্যাতনের শিকার হনুফা, রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

দ্বিতীয় বিয়ের পর থেকে সংসারে অশান্তি বেড়ে গিয়েছিল। গৃহবধূ হনুফা বেগমের জীবনে নামতে থাকে নির্যাতনের অন্ধকার। শেষমেশ সেই নির্যাতনেরই পরিণতি Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

যশোরে মুক্তিপণ না পেয়ে প্রেমিকাকে ধর্ষণ!
যশোরে মুক্তিপণ না পেয়ে প্রেমিকাকে ধর্ষণ!

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক কিশোরীকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর সদর Read more

সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু
নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে দুই শিশু ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন