ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।রবিবার (২০ এপ্রিল) উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সদ্য গঠিত টাস্কফোর্সে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে। এতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ ও প্রযুক্তিবিদ ফিদা হক। টাস্কফোর্সের গবেষণা সহকারী হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।টাস্কফোর্সের কার্যপরিধি হিসেবে বলা হয়, ডা ও টেলিযোগাযোগ খাতের জনবল ও পরামর্শক নিয়োগ এবং পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম পর্যালোচনা করা, পলিসিগত বৈষম্য ও অনিয়ম পর্যালোচনা করা, বিভিন্ন খাতের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করা।এ ছাড়াও এই টাস্কফোর্স ডাক ও টেলিযোগাযোগ খাতের লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। একনজরে দেখে নিন টিভিতে Read more

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক

মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি Read more

উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা ২৫ শাতংশ থেকে ৫০ শতাংশে নির্ধারণ করেছে সরকার। আসন্ন ঈদুল আজহা থেকেই ৫০ Read more

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!
ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস Read more

জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন