সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় নেপালে পৌঁছেছেন।রবিবার (২০ এপ্রিল) শিক্ষার্থীরা নেপালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, নেপালের অ্যাগ্রিকালচার এন্ড ফরেস্টি ইউনিভার্সিটিতে ১৩ জন শিক্ষার্থী ২০ দিনব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করবেন। এটি গবি শিক্ষার্থীদের তৃতীয়বারের মতো নেপালে ইন্টার্নশিপ। একই সঙ্গে, একই ব্যাচের আরও ৬ জন শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ার বিখ্যাত ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে’ ইন্টার্নশিপ করছেন।নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক সাইফুল ইসলাম সাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে ইন্টার্ন করতে নেপালে পা রেখেছি। পুঁথিগত বিদ্যার বাস্তবিক প্রয়োগ ও অর্জিত ব্যবহারিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে বিদেশে ইন্টার্নি খুব উপযোগী। আশাকরি নিজের, বিশ্ববিদ্যালয়ের ও দেশের প্রাণিসম্পদের উন্নয়নসাধনে ব্যবহারিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারব। আমাদের এমন সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’এ বিষয়ে অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, ‘বিদেশে ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের জীববৈচিত্র অনুযায়ী প্রাণিসম্পদের লালন-পালন ও রক্ষণাবেক্ষণ, রোগ নির্ণয়, রোগের চিকিৎসা প্রদান, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ নানাবিধ জ্ঞানার্জনের সুযোগ পাবে। যা তাদের দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে। আমি আশাকরি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরাও যথাযথ ভেটেরিনারি সেবা প্রদান করতে পারবে।’উল্লেখ্য, সর্বপ্রথম অনুষদের পঞ্চম ব্যাচের ২৫ জন ইন্টার্ন চিকিৎসক নেপালের বিখ্যাত ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, অষ্টম ব্যাচের ২১ জন ইন্টার্ন চিকিৎসক অ্যাগ্রিকালচার এন্ড ফরেস্টি ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ Read more

Jokaroom Australia: A Practical Guide to Evaluating an Online Casino
Jokaroom Australia: A Practical Guide to Evaluating an Online Casino

Choosing an online casino is less like picking a game and more like checking the details behind the entertainment. Australian Read more

৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ Read more

কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা
কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে Read more

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন