দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৩ বিলিয়ন বা ২ হাজার ৬৭৩ কোটি ডলার। তবে আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ২১ দশমিক ৩৯ বিলিয়ন বা ২ হাজার ১৩৯ কোটি ডলার।এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের ‘বিপিএম-৬’ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভ বের হয়।রিজার্ভের ইতিবাচক ধারায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স আহরণে নতুন ইতিহাস রচিত হয়েছে। মার্চে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড, এক মাসে এর চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি।চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। পরের মাস আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এরপর নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার। চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার ও মার্চে সব রেকর্ড ভেঙে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা ৭ মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসে‌ছে দেশে। যার প্রভাবেই চাঙা রয়েছে রিজার্ভ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা Read more

উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি
উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ায় ভিলেজার দেখিয়ে সরকারি বনের জমি ব্যক্তিকে ভোগদখলে লিখে দেওয়ার ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ হয়। Read more

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার Read more

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ সময়ে আরও তিনজনকে অপহরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন