ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চার গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ মোট ৮টি গরুর মারা গেছে।রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কৃষকদের গোয়ালঘরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন এলাকার বাসিন্দা কৃষক মিরাজ হোসেন। তার চারটি গরুর মৃত্যু হয়েছে। অপরদিকে ১টি করে গরুর মৃত্যু হয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মেহনাজ কাজি ও শামসুদ্দিন মিয়ার এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেলিম সর্দার ও ছাত্তার রাঢ়ীর।এদের মধ্যে চারটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র কৃষক মিরাজ হোসেন। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল গরু ৪টি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। কিছুতেই যেন তার আহাজারি থামছেই না।ক্ষতিগ্রস্ত কৃষক মিরাজ হোসেন জানান, রবিবার সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা চারটি গরু মারা যায়।এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, মনপুরায় বজ্রপাতে ৮টি গরু মারা গেছে। এ বিষয়ে তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সাহায্য আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার মন্ত্রীসভায় গৃহীত হয়েছে, আগামী ৬০ দিনের Read more

অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কয়েক মাস আগে থেকেই দেশটির কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে যোগাযোগ Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট
‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন