নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রবিবার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জুয়েল আজাদ।এর আগে, গত ১০ মার্চ নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়।রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে জেলা পর্যায়ে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়।গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই
সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটো রিকশা ছিনতাইকারীর হাতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)। তার গলাকাটা Read more

লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ
লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ

লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেলে জেলা জামায়াতের নায়েবে Read more

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরে মাইজদী ১৩২/৩৩ কেবি বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন প্রজেক্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন