ইসরাইলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শনিবার (১৯ এপ্রিল) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া এবং হামাসের ওপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমরা পুনর্জন্মের যুদ্ধ-এ আছি, সাতটি ফ্রন্টের যুদ্ধে আছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।’হামাসের কোনো ধরণের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বলেন, হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধবন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে।তিনি জানান, রাফাহ দখলস, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণে , হামাসের শীর্ষনেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হত বলে মন্তব্য করেন তিনি।সম্প্রতি ইসরাইল মধস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল। তবে ইসরাইলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত, যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্মিকে মুক্তি দেয়া হবে।এদিকে শনিবার দিনভর ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, শনিবার খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্প বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার।একই দিনে আজ-জাওয়াইদা ও বেইত হানুনে আরও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আলাদা এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন অনেকেই। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও চলছে সমান তাণ্ডব। তুলকারেমের নূর শামস ক্যাম্পে বড় ধরনের অভিযানে গুলি, বিস্ফোরণ, গ্রেনেড হামলা সবই চলছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া Read more

‘বিয়ে না করলে বিষ খাব’- প্রেমিকের বাড়ির দরজায় কলেজছাত্রীর অনশন
‘বিয়ে না করলে বিষ খাব’- প্রেমিকের বাড়ির দরজায় কলেজছাত্রীর অনশন

প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে হাতে বিষের বোতল আর হৃদয়ে অভিমানের আগুন নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি Read more

সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গা থানায় বাবাকে হত্যার দায়ে ছেলে ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন