নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি জমি দখলকে কেন্দ্র করে নীট কনসার্ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে পাঠানটুলী এলাকায় ছাত্রজনতার ব্যানারে নীট কনসার্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন ও টিনের বেড়া ভেঙে ফেলায় ঘটনার সূত্রপাত হয়। এনিয়ে দিনব্যপী চলে উত্তেজনা। বিকেল সাড়ে ৪ টার দিকে দুপক্ষ মুখমোখী অবস্থান নিলে সেনাবাহনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলমের সঙ্গে বাক বিত-া ও অসদাচরণ করে প্রশাসনের কালোহাত ভেঙে দাও স্লোগান দেয় ছাত্রজনতা পরিচয়দানকারীরা।জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি পাঠানটুলী এলাকার সাব্বির ভূঁইয়া নীট কনসার্ন গ্রুপের ভেতরে ৪ শতাংশ জমির মালিক দাবি করে আসছেন। তিনি এ জমি দখলমুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করা আনিককে পাওয়ার নাম দলিল করে দেন। শনিবার সকালে অনিক ১৫-১৫ জন লোক নিয়ে ছাত্রজনতার ব্যানারে জমিদখলকারী অখ্যা দিয়ে নীট কনসার্ন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করে। পরে তারা শিল্পপ্রতিষ্ঠানটির দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। তখন প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে অর্ধশতাধিক লোকজন বৈষম্যবিরোধী ছাত্র পরিচয় দিয়ে নীট কনসার্ন গ্রুপের সামনে জড়ো হয়। তখন নীট কনসার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২৬ হাজার শ্রমিকের একাংশ বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ভেঙে ফেলা টিনের বেড়াটি আবার লাগিয়ে ফেলে। এসময় ছাত্রনতা পরিচয় দেওয়া লোকজন শ্রমিকদের প্রতিহত করার জন্য পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তাদের কথামত কাজ না করায় জেলা সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলমের সঙ্গে অসদাচরণ শুরু করেন। একপর্যায় তারা প্রশাসনের কালো হাত ভেঙে দাও, আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ও রক্তে আগুন লেগেছে এমন স্লোগান দেয়। বিপুল সংখ্যক সেনাবাহনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বিকেল সাড়ে ৫ টার দিকে দুপক্ষ সরে যায়। এতে পরিস্থিত শান্ত হয়। চানতে চাইলে বৈষম্যবিরোধী নেতা পরিচয় দেওয়া অনিক বলেন, আমি সাব্বির ভূঁইয়ার কাছ থেকে এ জমি পাওয়ার নামা দলিল করে নিয়েছি। জমির দখল ছেড়ে দিতে বলায় নীট কনসার্ন কর্তৃপক্ষের লোকজন আমাদের উপর হামলা করে।অনিকের অভিযোগ অস্বীকার করে নীট কনসার্স গ্রুপের ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, মূলত এটা  রেলওয়ের সরকারি জমি। এ জমি আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। বছরে সরকারকে ৩৭ লাখ  ১৩ হাজার ৮০৮ টাকা কর দেই। ছাত্রজনতার ব্যানারে কিছু লোক এসে জমি দখল করে নিতে আমাদের দেওয়া বেড়া ভেঙ্গে ফেলে। আমাদের এখানে প্রায় ২৬ হাজার শ্রমিক রয়েছে। যদি আমরা হামলা করতাম তাদের অস্তিত্ব থাকতো না।সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, সরকারি জমি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। অসদাচণের বিষয়ে তিনি কোন মন্তব্য করেন নি। আসদাচণের বিষয়ে জেলা সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, আমরা দুপক্ষকে শান্ত করেছি। বিষয়টি দেখার দায়ীত্ব নিয়েছেন সেনাবাহিনী। অসদাচরণ ও বাকবিত-া বিষয়ে তিনি মন্তব্য করেন নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’

বৃষ্টি কমতেই ঢাকার বায়ুদূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গতকাল বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে উঠে Read more

সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত Read more

কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা
কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা

বর্তমানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি থাকলেও কুমিল্লার মাঠে স্থানীয় বা নিজস্ব খেলাধুলার আয়োজন নেই বললেই চলে। জাতীয় কর্মসূচির Read more

৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার

থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দুই দেশ দু’দিন ধরে সীমান্তে সংঘর্ষে লিপ্ত রয়েছে, যাতে বেশ Read more

কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন