চীনের উপহার হিসেবে ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।শনিবার (১৯ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার দো-সীমনা এলাকায় এশিয়ান হাইওয়ে সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রায় ২৫ একর জমি পরিদর্শন করা হয়।পরিদর্শনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।এ সময় জেলা প্রশাসক প্রাথমিকভাবে হাসপাতাল নির্মাণের জন্য ২৫ একর জমি পরিদর্শন করেন। স্থানটি প্রাথমিকভাবে নির্বাচিত হলে পরবর্তীতে চীনা কর্তৃপক্ষ সরেজমিনে এলাকা পরিদর্শন করে হাসপাতালের জন্য নির্ধারিত স্থান চূড়ান্ত করবে।জমি পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “দেবীগঞ্জ উপজেলায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ হলে পঞ্চগড় ছাড়াও নীলফামারী, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। এ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, এমনকি মালদ্বীপ থেকেও রোগীরা সহজে এই হাসপাতালের সেবা নিতে পারবেন।”উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “দেবীগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণ খালি জমি রয়েছে। এ কারণে আজ জেলা প্রশাসক মহোদয় সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন।”উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রংপুর বিভাগে একটি বিশ্বমানের ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে চীন সরকার। এর পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নাম উঠে আসছে সম্ভাব্য স্থানের তালিকার শীর্ষে, যা ইতোমধ্যে সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য Read more

ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) Read more

ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির
ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন