নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল হত্যা মামলার প্রধান আসামী মায়সার আহমেদ বাবু (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল জেলার সদর থানাধীন কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলার প্রধান এ আসামীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর অফিসার অপস মো. গোলাম মোর্শেদ। শনিবার (১৯ এপ্রিল) র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত মায়সার আহমেদ বাবু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর মধ্যমপাড়ার  মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।র‍্যাব-১১ আরও জানান, পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মায়সার আহমেদ বাবু। এই নিয়ে নৃশংস এই হত্যার সাথে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। মায়সার আহমেদ বাবুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।৩১ মার্চ সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ রোববার সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মোঃ রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল ৩ কর্তব্যরত চিকিৎসক ভিকটিম পাভেলকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। বুধবার (০২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ Read more

জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন
আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক Read more

উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন