শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।শনিবার (১৯ এপ্রিল) পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন
নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে Read more

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা
পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা

‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন